Total Item (0)
Your cart is empty
Return & Refund Policy
ডেলিভারিতে পাঠানোর পূর্বে আমরা প্রতিটি আইটেমের মান, মেয়াদ ও ওজন যাচাই করে মোড়ক করি। মানসম্মত, ফ্রেশ ও নিরাপদ শুঁটকি, শুঁটকি আইটেম এবং হোমমেড আইটেম ক্রেতার নিকট দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে আমরা সর্বদা সচেষ্ট।
পণ্য পরিবর্তন বা মূল্য ফেরত-
যুক্তিসংগত কারণে ও বিশেষ পরিস্থিতিতে আমরা বিক্রয়কৃত শুঁটকি পরিবর্তন করে থাকি এবং বিশেষ ক্ষেত্রে মানি রিটার্ন করে থাকি।
আপনার ক্রয়কৃত পণ্য কোন কারণে ত্রুটিযুক্ত হলে অথবা ভুল পণ্য ডেলিভারি হলে পরিবর্তন করতে পারবেন। কোন কারণে পণ্য পরিবর্তন করা সম্ভব না হলে মূল্য ফেরত দেওয়া হবে।
পণ্য পরিবর্তন করতে বা মূল্য ফেরত পেতে নিচের নির্দেশনাসমূহ অনুসরণ করুনঃ
- পণ্য গ্রহণের পর সর্বোচ্চ ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে আপনার সমস্যা বা অভিযোগটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে জানাতে হবে অথবা 01886-046042 নাম্বারে ফোন করে বা WhatsApp-এ মেসেজ করে জানাতে হবে। এছাড়া আপনি চাইলে ই-মেইল করতে পারবেনঃ shutki.info@gmail.com
- আপনার সমস্যা বা অভিযোগের প্রমাণক হিসেবে পণ্যটির ছবি ও ভিডিও পাঠাতে হবে।
- সমস্যা বা অভিযোগের প্রেক্ষিতে আমাদের প্রতিনিধি ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে আপনার সাথে ফোন / WhatsApp / মেসেঞ্জারে যোগাযোগ করবে এবং ফিডব্যাক জানাবে।
- সমস্যা বা অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে ৪ (চার) কর্মদিবসের মধ্যে পণ্য রিপ্লেস করে নতুন পণ্য ক্রেতার নিকট পৌঁছে দেওয়া হবে।
- অগ্রিম পেমেন্ট করে অর্ডার করার পর অর্ডারটি বাতিল করতে চাইলে ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে জানাতে হবে।
- মানি রিটার্নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য (ব্যাংক অ্যাকাউন্ট / বিকাশ / রকেট / নগদ নাম্বার) দেওয়ার পর সর্বোচ্চ ২ (দুই) কর্মদিবসের মধ্যে মূল্য ফেরত দেওয়া হবে।
